শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

সিকন্দরপুরে ‘ওয়ান স্টার এফসি’ ক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিমপাড়ায় ওয়ান স্টার এফসি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ছাতকের রহমতবাগে অবস্থিত ইনডোরে উৎসবমুখর পরিবেশে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া ডিগ্রী কলেজের প্রফেসর আরশ আলী এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকিল উদ্দিন।এছাড়া ক্লাবের উপদেষ্টা, আহ্বায়ক কমিটি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেক কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ান স্টার এফসি ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়। বক্তারা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ক্লাবটির সার্বিক সফলতা কামনা করেন।

সিকন্দরপুরে ‘ওয়ান স্টার এফসি’ ক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন