আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নে নতুন সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ‘সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬’-এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম এবং সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম স্থান অর্জন করেছে।
২৩ জুন ২০২৬ প্রকাশিত এই র্যাংকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করা হয়। একই সঙ্গে বিইউবিটি ওভারঅল গ্লোবাল র্যাংকিংয়ে ১০০১–১৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে বিইউবিটি। এসডিজি ৭ (আফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি) এবং এসডিজি ১ (নো পোভার্টি)-তে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে। এছাড়া এসডিজি ৮ (ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ) ও এসডিজি ১৭ (পার্টনারশিপস ফর দ্য গোলস)-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্জন শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়নের প্রতি বিইউবিটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারের স্বীকৃতি। একই সঙ্গে এটি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়টির গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের প্রতিফলন।
এ বিষয়ে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও বিইউবিটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার মাধ্যমে বৈশ্বিক পরিমণ্ডলে আরও শক্ত অবস্থান তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬