শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ফিতে মিলছে সর্বোচ্চ শতভাগ ছাড়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ

মেধার ভিত্তিতে ১০০ শতাংশ স্কলারশিপ দিচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ছবি : সংগহীত

উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চলছে ফল ২০২৬ সেমিস্টারের বিশেষ অ্যাডমিশন ফেস্ট। এ উপলক্ষে ভর্তি ফির ওপর ৭৫ শতাংশ ডিসকাউন্ট এবং টিউশন ফিতে বিশেষ ওয়েভারসহ মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে।

রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আধুনিক শিক্ষাব্যবস্থা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে।

আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই, সিএসই, বিবিএ, এলএলবি, ইংরেজি ও অর্থনীতি। গ্র্যাজুয়েট পর্যায়ে রয়েছে এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এলএলএম, এমএ ইন ইএলটি এবং ইকোনমিকসে মাস্টার্সসহ বিভিন্ন প্রোগ্রাম।

বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা, এক্সচেঞ্জ, মোবিলিটি, যৌথ গবেষণা ও আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ দিতে বিভিন্ন বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক রয়েছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রয়েছে আধুনিক ল্যাব, কম্পিউটার ও ডেটা অ্যানালিটিকস ল্যাব, স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন ল্যাব, এন্ট্রাপ্রেনারশিপ হাব এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার।

নিয়মিত সহশিক্ষা কার্যক্রম, প্রতিযোগিতা, গবেষণা, কনফারেন্স ও জার্নালভিত্তিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও রয়েছে শিক্ষার্থীদের জন্য।

শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতির জন্য রয়েছে ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, জব ফেয়ার ও করপোরেট নেটওয়ার্কিং। শিল্পখাতের চাহিদা বিবেচনায় নিয়ে আধুনিক কারিকুলামও পরিচালনা করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ওয়েভারের পাশাপাশি আদিবাসী শিক্ষার্থী, গ্রুপ অ্যাডমিশন এবং একই পরিবারের ভাই-বোন বা স্বামী-স্ত্রীর জন্য বিশেষ ওয়েভারের সুযোগ রয়েছে। নির্ধারিত শর্তে ক্যাশব্যাক সুবিধার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নারী হোস্টেল এবং বিভিন্ন রুটে পরিবহনসেবা রয়েছে। যাত্রাবাড়ী, খিলগাঁও, রামপুরা, গাজীপুর, টঙ্গী, উত্তরা, আজিমপুর, ধানমন্ডি ও মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে পরিবহন সুবিধা পাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

ফল ২০২৬ সেমিস্টারের অ্যাডমিশন ফেস্টে ভর্তি ফির ওপর ৭৫ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে ফেস্ট উপলক্ষে ১০ শতাংশ ওয়েভার রয়েছে। এর সঙ্গে মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে।

ভর্তি ও স্কলারশিপের বিস্তারিত শর্ত জানতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইট অথবা অ্যাডমিশন অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

#স্কলারশিপ #প্রেসিডেন্সিইউনিভার্সিটি #অ্যাডমিশনফেস্ট

চেকপোস্ট

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত