সোমবার, ০৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

লোডশেডিং ও গ্যাস সংকটে সংসদে সমালোচনা

সংসদে জ্বালানিমন্ত্রীকে স্পিকারের কড়া বার্তা প্রতিশ্রুতির আগে স্টাডি করুন

ছবি : সংগৃহীত

আশুগঞ্জ সার কারখানায় নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ না হওয়াকে কেন্দ্র করে জাতীয় সংসদে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় ভালোভাবে পর্যালোচনা ও স্টাডি করে নেওয়া উচিত।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি স্মরণ করিয়ে দেন, জ্বালানিমন্ত্রী সংসদে ১ মে থেকে গ্যাস সরবরাহ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি।

জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে গ্যাস সংকট রয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করতে হচ্ছে। ফলে সার কারখানায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে গ্যাস উৎপাদন বাড়লে আশুগঞ্জসহ অন্যান্য সার কারখানায় সরবরাহ দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় স্পিকার বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। ড্রিলিং, গ্যাস সরবরাহ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় যাচাই-বাছাই করে তারপর প্রতিশ্রুতি দেওয়া উচিত।

অধিবেশনে আরও কয়েকজন সংসদ সদস্য নিজ নিজ এলাকায় দীর্ঘ সময় লোডশেডিংয়ের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন। যশোর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল বলেন, গ্রামাঞ্চলে এখনো ৫ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। শিল্পাঞ্চলেও বিদ্যুৎ ঘাটতির অভিযোগ রয়েছে।

এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, গ্যাস সংকটের কারণে দেশের কয়েকটি সার কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তবে জ্বালানিমন্ত্রী দাবি করেন, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদা পূরণের জন্য যথেষ্ট এবং সামগ্রিকভাবে বিদ্যুতের কোনো ঘাটতি নেই।

#লোডশেডিং #জ্বালানিসংকট #জাতীয়সংসদ

চেকপোস্ট

সোমবার, ০৮ জুন ২০২৬

সংসদে জ্বালানিমন্ত্রীকে স্পিকারের কড়া বার্তা প্রতিশ্রুতির আগে স্টাডি করুন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

আশুগঞ্জ সার কারখানায় নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ না হওয়াকে কেন্দ্র করে জাতীয় সংসদে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় ভালোভাবে পর্যালোচনা ও স্টাডি করে নেওয়া উচিত।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি স্মরণ করিয়ে দেন, জ্বালানিমন্ত্রী সংসদে ১ মে থেকে গ্যাস সরবরাহ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি।

জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে গ্যাস সংকট রয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করতে হচ্ছে। ফলে সার কারখানায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে গ্যাস উৎপাদন বাড়লে আশুগঞ্জসহ অন্যান্য সার কারখানায় সরবরাহ দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় স্পিকার বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। ড্রিলিং, গ্যাস সরবরাহ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় যাচাই-বাছাই করে তারপর প্রতিশ্রুতি দেওয়া উচিত।

অধিবেশনে আরও কয়েকজন সংসদ সদস্য নিজ নিজ এলাকায় দীর্ঘ সময় লোডশেডিংয়ের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন। যশোর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল বলেন, গ্রামাঞ্চলে এখনো ৫ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। শিল্পাঞ্চলেও বিদ্যুৎ ঘাটতির অভিযোগ রয়েছে।

এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, গ্যাস সংকটের কারণে দেশের কয়েকটি সার কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তবে জ্বালানিমন্ত্রী দাবি করেন, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদা পূরণের জন্য যথেষ্ট এবং সামগ্রিকভাবে বিদ্যুতের কোনো ঘাটতি নেই।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত