বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

চুনারুঘাটে শানীম মেম্বারের বিরুদ্ধে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগ

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার শামীম মিয়ার বিরুদ্ধে  রাতের আঁধারে একটি সার্বজনীন শ্মশান ঘাটের ‘সেবক ঘর’ ভেঙে টিনসহ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

 অভিযোগ সূত্রে  জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দামোদরপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত সার্বজনীন শ্মশান ঘাটে একটি ‘সেবক ঘর’ ছিল। গত ১৬ নভেম্বর (সোমবার) রাতে বগাডুবি গ্রামের মৃত আঃ কাদিরে মিয়ার ছেলে শামীম মেম্বার আইন ও প্রশাসনের নাম ভাঙিয়ে এবং মিথ্যা প্রভাব খাটিয়ে অবৈধভাবে ঘরটি ভেঙে টিন খুলে নিয়ে যান।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত শামীম মিয়া প্রশাসনের ভয় দেখিয়ে তাদের নিবৃত্ত করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এভাবে রাতের আঁধারে ভেঙে নিয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সৃষ্টি হয়েছে। 

 ঘটনায়, দামোদরপুর শ্মশান ঘাট কমিটির সভাপতি বিজয় চন্দ্র দেব বাদী হয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

 বিষয়ে  অভিযুক্ত শামীম মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার কিছুই তিনি জানেন না।

 শুধু জানেন ঘরটিতে  রাতের আঁধারে মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ হতো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চুনারুঘাটে শানীম মেম্বারের বিরুদ্ধে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

চুনারুঘাটে শানীম মেম্বারের বিরুদ্ধে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার শামীম মিয়ার বিরুদ্ধে  রাতের আঁধারে একটি সার্বজনীন শ্মশান ঘাটের ‘সেবক ঘর’ ভেঙে টিনসহ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

 অভিযোগ সূত্রে  জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দামোদরপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত সার্বজনীন শ্মশান ঘাটে একটি ‘সেবক ঘর’ ছিল। গত ১৬ নভেম্বর (সোমবার) রাতে বগাডুবি গ্রামের মৃত আঃ কাদিরে মিয়ার ছেলে শামীম মেম্বার আইন ও প্রশাসনের নাম ভাঙিয়ে এবং মিথ্যা প্রভাব খাটিয়ে অবৈধভাবে ঘরটি ভেঙে টিন খুলে নিয়ে যান।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত শামীম মিয়া প্রশাসনের ভয় দেখিয়ে তাদের নিবৃত্ত করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এভাবে রাতের আঁধারে ভেঙে নিয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সৃষ্টি হয়েছে। 

 ঘটনায়, দামোদরপুর শ্মশান ঘাট কমিটির সভাপতি বিজয় চন্দ্র দেব বাদী হয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

 বিষয়ে  অভিযুক্ত শামীম মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার কিছুই তিনি জানেন না।

 শুধু জানেন ঘরটিতে  রাতের আঁধারে মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ হতো।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত