বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মূল পাতা

সর্বশেষ

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

মোঃ ছাইম খান
মোঃ ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
চেকপোস্ট

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন। জেলার বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল সক্রিয় রয়েছে। এই সেলের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।

নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা পাওয়া যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত