মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শেষ হলো ৩ বছরের দুর্ভোগ

সংবাদ প্রকাশের ৩ দিনেই টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা দূর, স্বস্তিতে ৩০০ পরিবার

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া বাজারসংলগ্ন নাসির সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান হয়েছে। সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ায় স্বস্তি ফিরেছে প্রায় ৩০০ পরিবারের মধ্যে।

সোমবার (২০ জুলাই) দিনব্যাপী স্থানীয় উদ্যোগে পানি চলাচলের পথ উন্মুক্ত করার কাজ করা হয়। এতে বিআরটিসি ভবনের পাশের সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত সরে যায়।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে সড়ক প্রশস্তকরণের সময় একটি পুরোনো কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়। বর্ষা এলেই সড়কসহ আশপাশের এলাকা পানিতে ডুবে যেত। এতে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নির্দেশনায় পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বন্ধ থাকা পানি প্রবাহের পথ সচল করা হয়। ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হয় এবং স্বাভাবিক হয় মানুষের চলাচল।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম. মুক্তার হোসেন মোল্লা, যুবদলের নেতৃবৃন্দসহ বর্নি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জলাবদ্ধতা দূর হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, জনদুর্ভোগের এমন সমস্যাগুলো সমাধানে ভবিষ্যতেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া_খবর #জলাবদ্ধতা_দূর

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সংবাদ প্রকাশের ৩ দিনেই টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা দূর, স্বস্তিতে ৩০০ পরিবার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া বাজারসংলগ্ন নাসির সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান হয়েছে। সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ায় স্বস্তি ফিরেছে প্রায় ৩০০ পরিবারের মধ্যে।

সোমবার (২০ জুলাই) দিনব্যাপী স্থানীয় উদ্যোগে পানি চলাচলের পথ উন্মুক্ত করার কাজ করা হয়। এতে বিআরটিসি ভবনের পাশের সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত সরে যায়।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে সড়ক প্রশস্তকরণের সময় একটি পুরোনো কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়। বর্ষা এলেই সড়কসহ আশপাশের এলাকা পানিতে ডুবে যেত। এতে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর নির্দেশনায় পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বন্ধ থাকা পানি প্রবাহের পথ সচল করা হয়। ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হয় এবং স্বাভাবিক হয় মানুষের চলাচল।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম. মুক্তার হোসেন মোল্লা, যুবদলের নেতৃবৃন্দসহ বর্নি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জলাবদ্ধতা দূর হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, জনদুর্ভোগের এমন সমস্যাগুলো সমাধানে ভবিষ্যতেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত