মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নদী-খালে মৎস্য দপ্তরের অভিযান

পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস

ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮৬টি চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর।

সোমবার (২০ জুলাই) উপজেলার ভোমরাদহ, খনগাঁও, কোষারাণীগঞ্জ ও সেনগাঁও ইউনিয়নের বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, সরকার বৈধ পদ্ধতিতে মাছ আহরণে কোনো বাধা দেয় না। তবে দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, নদী-খাল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#পীরগঞ্জ #নিষিদ্ধ_জাল_বিরোধী_অভিযান #মৎস্য_সম্পদ_রক্ষা

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮৬টি চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর।

সোমবার (২০ জুলাই) উপজেলার ভোমরাদহ, খনগাঁও, কোষারাণীগঞ্জ ও সেনগাঁও ইউনিয়নের বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, সরকার বৈধ পদ্ধতিতে মাছ আহরণে কোনো বাধা দেয় না। তবে দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, নদী-খাল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত