শনিবার, ০৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

শ্রীমঙ্গলে মানবাধিকার বিষয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

ছবি: চেকপোস্ট

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাছির আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব উত্তম রায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল আলম মান্না

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য এম এ করিম, ফকরুল আহম্মেদ, শাহ্ মসুদ আহমেদ, শিবলু আহমেদ নোমান, আব্দুস সামাদ, হাবিবুর রহমান মধু, শাহানা বেগম, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান মাফি, মিমু বারইসহ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।

প্রধান অতিথি মোঃ আবেদ আহমেদ তাঁর বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত সভা শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

#মানবাধিকার #শ্রীমঙ্গল #আলোচনাসভা

চেকপোস্ট

শনিবার, ০৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে মানবাধিকার বিষয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাছির আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব উত্তম রায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল আলম মান্না

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য এম এ করিম, ফকরুল আহম্মেদ, শাহ্ মসুদ আহমেদ, শিবলু আহমেদ নোমান, আব্দুস সামাদ, হাবিবুর রহমান মধু, শাহানা বেগম, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান মাফি, মিমু বারইসহ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।

প্রধান অতিথি মোঃ আবেদ আহমেদ তাঁর বক্তব্যে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত সভা শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত