প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীমঙ্গলে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে অভিযান, জরিমানা ৯ প্রতিষ্ঠানকে
মো: নাছির আহমেদ, , শ্রীমঙ্গল প্রতিনিধি:: ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি মিষ্টির দোকানসহ মোট ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে শহরের স্টেশন সড়ক ও হবিগঞ্জ সড়কে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।অভিযানকালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের ফুটপাত ও সড়কের অংশ দখল করে বিভিন্ন ধরনের মালামাল রাখার বিষয়টি নজরে আসে। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়।এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে একটি মিষ্টির দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন। তাই সড়ক ও ফুটপাত দখল করে মালামাল রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন গ্রহণযোগ্য নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি শহরের পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ী ও নাগরিকদের প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত