বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

শিবপুরে ভূমি কর্মকর্তা আলীম উদ্দিনের বিদায় সংবর্ধনা

ছবি: চেকপোস্ট

নরসিংদীর শিবপুর উপজেলা এ পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আলীম উদ্দিনকে বদলিজনিত কারণে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রহিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ আলীম উদ্দিন একজন দক্ষ, কর্মঠ ও জনবান্ধব কর্মকর্তা ছিলেন। তার কাজের মাধ্যমে স্থানীয় জনগণ উপকৃত হয়েছে এবং তার শূন্যতা অনুভূত হবে।

আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

শেষে উপজেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা সম্পন্ন করা হয়।

#শিবপুর #বিদায়_সংবর্ধনা #ভূমি_অফিসার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শিবপুরে ভূমি কর্মকর্তা আলীম উদ্দিনের বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুর উপজেলা এ পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আলীম উদ্দিনকে বদলিজনিত কারণে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রহিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ আলীম উদ্দিন একজন দক্ষ, কর্মঠ ও জনবান্ধব কর্মকর্তা ছিলেন। তার কাজের মাধ্যমে স্থানীয় জনগণ উপকৃত হয়েছে এবং তার শূন্যতা অনুভূত হবে।

আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

শেষে উপজেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা সম্পন্ন করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত