চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আতিকুর রহমানের কাছ থেকে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬