শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মহল্লার মোন্নাপাড়া থেকে মাউনজেরা খাতুন (২৩) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৯টার দিকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নকক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সাগর আলী জানান, মাউনজেরা খাতুনের স্বামী সুমন সৌদি আরবে কর্মরত। তাদের প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনে দুটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ জানায়, সকালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাউনজেরা খাতুনের মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে। বিভিন্ন সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে, তবে তদন্ত শেষ হওয়ার আগে নির্দিষ্ট কোনো কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

#চাঁপাইনবাবগঞ্জ #মরদেহ_উদ্ধার #পুলিশ_তদন্ত

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মহল্লার মোন্নাপাড়া থেকে মাউনজেরা খাতুন (২৩) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৯টার দিকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নকক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সাগর আলী জানান, মাউনজেরা খাতুনের স্বামী সুমন সৌদি আরবে কর্মরত। তাদের প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনে দুটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ জানায়, সকালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাউনজেরা খাতুনের মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে। বিভিন্ন সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে, তবে তদন্ত শেষ হওয়ার আগে নির্দিষ্ট কোনো কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত