শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত

ঢাকা মেডিকেল-শহীদ মিনার এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান, দখলমুক্ত ফুটপাত

ছবি : চেকপোস্ট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দখলমুক্ত করা হয়েছে ফুটপাত ও সড়ক।

শুক্রবার পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রাস্তার দুই পাশের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

অভিযান চলাকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ, পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত রাখা এবং নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

#ঢাকা #ডিএসসিসি #উচ্ছেদ_অভিযান

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

ঢাকা মেডিকেল-শহীদ মিনার এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান, দখলমুক্ত ফুটপাত

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দখলমুক্ত করা হয়েছে ফুটপাত ও সড়ক।

শুক্রবার পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে রাস্তার দুই পাশের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

অভিযান চলাকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ, পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত রাখা এবং নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত