শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক পাঠদান কৌশল আয়ত্ত এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদ্রাসার আলহাজ আছির উদ্দিন সরদার অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার সকল শিক্ষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক রশিদুল হাসান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম, পেডাগজি বিষয়ক পিএইচডি গবেষক শরীফুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন এবং উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।
প্রশিক্ষণে আধুনিক শিক্ষা পদ্ধতি, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষা ব্যবস্থার প্রাণ হলো শিক্ষক। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নিজেদের জ্ঞান ও দক্ষতা নিয়মিত হালনাগাদ করতে হবে।”
বক্তারা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ, সৃজনশীল চিন্তা এবং প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকই একটি শ্রেণিকক্ষকে প্রাণবন্ত এবং শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬