উবাহাটায় বিরোধে উত্তেজনা, দেশীয় অস্ত্র নিয়ে হামলার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে সরকারি পুকুরে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উবাহাটা এলাকার একটি দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সরকারি পুকুর ব্যবহারের বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
অভিযোগকারী মো. নাছির মিয়ার দাবি, তার চাচা আব্দুল বারিক ময়লা ফেলতে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে পাশের বাড়ির ইসমাইল, আছকির ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুল বারিক গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে সুলতানা আক্তার ও তার প্রতিবন্ধী ছেলে নয়ন মিয়াও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে কয়েকজন রাজনৈতিকভাবে প্রভাবশালী হিসেবে এলাকায় পরিচিত।
পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬