বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাজার এলাকায় উন্নয়ন ও নিরাপত্তা জোরদার

শাহজালাল (রহ.) ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল রহ. এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সোমবার বিকেলে এই উপহার মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে তুলে দেন।

এ সময় তিনি জানান, ওরস উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং মাজার এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-আশেকানদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে।

তিনি আরও বলেন, বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। ওরস শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আগামী ৭ মে হযরত শাহজালাল রহ. এর ৭০৭তম ওরস মোবারক শুরু হবে।

#সিলেট_সংবাদ #শাহজালালওরস #ধর্মীয়অনুষ্ঠান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শাহজালাল (রহ.) ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

হযরত শাহজালাল রহ. এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সোমবার বিকেলে এই উপহার মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে তুলে দেন।

এ সময় তিনি জানান, ওরস উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং মাজার এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-আশেকানদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে।

তিনি আরও বলেন, বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। ওরস শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আগামী ৭ মে হযরত শাহজালাল রহ. এর ৭০৭তম ওরস মোবারক শুরু হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত