শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলা, বিভিন্ন পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরি এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামী দিনে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর করতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আগামী ৩০ মে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, গণসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে নেতাকর্মীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬