রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১৪৫ কেন্দ্রে চললো ক্যাম্পেইন

লাখাইয়ে ১ দিনে ২২ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল, অর্জন ৯৮%

ছবি : চেকপোস্ট

সারা দেশের মতো হবিগঞ্জের লাখাই উপজেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম দিনে ২২ হাজার ৩৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মোক্তাদির, স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম, স্টোরকিপার অজিত চন্দ্র দেবনাথ, ইপিআই কর্মকর্তা আতাউর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্থায়ী কেন্দ্রসহ উপজেলার ৬টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে প্রথম দিনেই মোট ২২,৩৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন জানান, এ উপজেলায় ২২ হাজার ৭৯৩ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রথম দিনেই প্রায় ৯৮ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, যেসব শিশু প্রথম দিনে ক্যাপসুল গ্রহণ করতে পারেনি, তাদের জন্য আগামী আরও চার দিন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

#লাখাই #শিশুস্বাস্থ্য #ভিটামিনএপ্লাস

চেকপোস্ট

রোববার, ২৮ জুন ২০২৬

লাখাইয়ে ১ দিনে ২২ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল, অর্জন ৯৮%

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সারা দেশের মতো হবিগঞ্জের লাখাই উপজেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম দিনে ২২ হাজার ৩৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মোক্তাদির, স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম, স্টোরকিপার অজিত চন্দ্র দেবনাথ, ইপিআই কর্মকর্তা আতাউর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্থায়ী কেন্দ্রসহ উপজেলার ৬টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে প্রথম দিনেই মোট ২২,৩৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন জানান, এ উপজেলায় ২২ হাজার ৭৯৩ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রথম দিনেই প্রায় ৯৮ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, যেসব শিশু প্রথম দিনে ক্যাপসুল গ্রহণ করতে পারেনি, তাদের জন্য আগামী আরও চার দিন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত