শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানে

লাখাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রোমান মিয়া গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলা-এ পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম রোমান মিয়া (৩০)। তিনি করাব ইউনিয়নের হরিণাকোনা গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় উপপরিদর্শক ময়নাল হোসেন খান ও মানিক সাহা সঙ্গীয় ফোর্সসহ শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামি চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, আসামিকে গ্রেপ্তারের পর হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

#লাখাই #হবিগঞ্জ #পুলিশ_গ্রেপ্তার

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

লাখাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রোমান মিয়া গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলা-এ পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম রোমান মিয়া (৩০)। তিনি করাব ইউনিয়নের হরিণাকোনা গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় উপপরিদর্শক ময়নাল হোসেন খান ও মানিক সাহা সঙ্গীয় ফোর্সসহ শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামি চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, আসামিকে গ্রেপ্তারের পর হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত