হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার ৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানা সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের দিকনির্দেশনায় এবং থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আবু কাউছারের নেতৃত্বে শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই প্রণয় কুমার সরকার, মানিক সাহা, জিয়াউর রহমান, মুন্না মিয়া, ময়নাল হোসেন খান, এএসআই প্রদীপ সূত্রধর, খায়রুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন করাব গ্রামের মুর্শেদ কামাল (৪০), মনতৈল গ্রামের উজ্জ্বল হোসেন (৩৫), বামৈ গ্রামের আব্দুল প্রকাশ আউয়াল (৪০), কাসিমপুর গ্রামের হুমায়ূন কবির (৪৫), শিবপুর গ্রামের হাজিবুর মিয়া (৪৮) এবং মোড়াকরি গ্রামের আবু তাহের (৫২)।
গ্রেপ্তারের পর তাদের লাখাই থানায় নিয়ে আসা হয়। পরে শনিবার (১৯ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অন্য পলাতকদের আইনের আওতায় আনতেও পুলিশ তৎপর রয়েছে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬