হবিগঞ্জের লাখাই উপজেলা এ মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবাসহ মোঃ শরীফ মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক। তার সঙ্গে ছিলেন এসআই বিপুল চন্দ্র দেবনাথ, মানিক সাহা এবং এএসআই মোঃ খায়রুল ইসলামসহ পুলিশের একটি দল।
পুলিশ জানায়, অভিযানের সময় মোঃ শরীফ মিয়ার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬