অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ।
রোববার বিকেলে লাখাই থানা পুলিশের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা বিট পুলিশিং ডে সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দাঙ্গা, মাদক, জুয়া ও নারী নির্যাতন রোধে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজপতি, সুশীল সমাজ ও সাংবাদিকসহ সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। সবাই মিলে লাখাইকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে হবে।
সভাটি রোববার বিকেলে বামৈ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন বামৈ বিট পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লা।
সভায় বক্তব্য রাখেন বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, বিএনপি লাখাই উপজেলা শাখার সহসভাপতি শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল আহ্বায়ক সাকিব আহমেদ এবং বামৈ বড় বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক জানু মিয়া প্রমুখ।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬