লক্ষ্মীপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আজাদ হোসেন (২৮)। তিনি স্থানীয় আব্দুর রহমানের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন সেই উত্তেজনার জেরে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, ব্রাজিল সমর্থক রিফাত হোসেন নামের এক যুবক আজাদ হোসেনের ওপর হামলা করেন এবং মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আহতের বড় ভাই মনির হোসেন দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও তাদের পরিবারকে হুমকি দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, তিনি কোনো হামলার সঙ্গে জড়িত নন এবং এলাকায় অন্য একটি বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬