হারুন হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, বিএনপির প্রতিবাদ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, কিছু ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।দলীয় নেতাকর্মীদের দাবি, হারুন অর রশিদ হাওলাদারের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
দলীয় সূত্র জানায়, অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।