বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৩০টিরও বেশি দোকান উচ্ছেদ

লক্ষ্মীপুরে প্রশাসনের উচ্ছেদে ব্যবসায়ীদের আর্তনাদ, পুনর্বাসনের দাবি

সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চরবংশী স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

অভিযানে খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৩০টিরও বেশি দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয় বলে জানা গেছে।

উচ্ছেদ অভিযানের সময় সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও কান্নার দৃশ্য দেখা যায়। অনেকেই চোখের সামনে তাদের জীবিকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন বলে অভিযোগ করেন।

ব্যবসায়ীরা দাবি করেন, এসব দোকানই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। কোনো ধরনের পূর্বনোটিশ বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হঠাৎ উচ্ছেদ করায় তারা চরম বিপাকে পড়েছেন।

একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাদের আয়ের আর কোনো পথ নেই এবং এখন পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল, জলাশয় ও জমি দখলমুক্ত করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ ও জনস্বার্থ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ যেমন প্রয়োজনীয়, তেমনি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনা করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া জরুরি।

#উচ্ছেদ_অভিযান #লক্ষ্মীপুর_নিউজ #রায়পুর_সংবাদ

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

লক্ষ্মীপুরে প্রশাসনের উচ্ছেদে ব্যবসায়ীদের আর্তনাদ, পুনর্বাসনের দাবি

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চরবংশী স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

অভিযানে খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৩০টিরও বেশি দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয় বলে জানা গেছে।

উচ্ছেদ অভিযানের সময় সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও কান্নার দৃশ্য দেখা যায়। অনেকেই চোখের সামনে তাদের জীবিকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন বলে অভিযোগ করেন।

ব্যবসায়ীরা দাবি করেন, এসব দোকানই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। কোনো ধরনের পূর্বনোটিশ বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হঠাৎ উচ্ছেদ করায় তারা চরম বিপাকে পড়েছেন।

একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাদের আয়ের আর কোনো পথ নেই এবং এখন পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল, জলাশয় ও জমি দখলমুক্ত করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ ও জনস্বার্থ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ যেমন প্রয়োজনীয়, তেমনি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনা করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া জরুরি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত