লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ।
শুক্রবার (৬ জুন ২০২৬) রায়পুর থানার এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন ও এসআই (নিরস্ত্র) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর-১৯৪/২০২৪ মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি চরপাতা গ্রামের মৃত মো. আলীর ছেলে।
এছাড়া সিআর-১১৩২/১১ মামলায় দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মো. মনিরুল ইসলাম সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি চরআবাবিল গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রায়পুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬