মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ৪২ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)

শনিবার (৯ মে) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্ট এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. জুমন আহমেদ (১৯) ও মো. সুলতান হোসেন (২৯)। তারা উভয়েই ছাতক উপজেলার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক রাখার কথা স্বীকার করে।

তাদের দেখানো মতে সিএনজির ভেতরে থাকা একটি বস্তা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদক ও সিএনজিসহ শান্তিগঞ্জ থানা-তে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #মাদকবিরোধীঅভিযান #র‍্যাব৯

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ৪২ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)

শনিবার (৯ মে) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্ট এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. জুমন আহমেদ (১৯) ও মো. সুলতান হোসেন (২৯)। তারা উভয়েই ছাতক উপজেলার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক রাখার কথা স্বীকার করে।

তাদের দেখানো মতে সিএনজির ভেতরে থাকা একটি বস্তা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদক ও সিএনজিসহ শান্তিগঞ্জ থানা-তে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত