হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে অধিকাংশই বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করছে এমন অভিযোগ তুলেছে পরিবহন মালিক সমিতি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর তথ্যের বরাত দিয়ে জানানো হয়, ১২৩টি বাসের মধ্যে মাত্র ৮টির বৈধ রুট পারমিট ও ফিটনেস রয়েছে।
সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত মালিক-শ্রমিক সমাবেশে এ তথ্য তুলে ধরা হয়। পরিবহন নেতারা অভিযোগ করেন, বাকি বাসগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে সড়কে চলাচল করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
সমাবেশে মৌলভীবাজার বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রব মিয়া বলেন, বৈধ কাগজপত্র রয়েছে এমন গাড়িগুলোই কেবল চলাচলের অনুমতি পাবে। অবৈধ কোনো বাসকে সড়কে চলতে দেওয়া হবে না—এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে যাত্রীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে সিলেট-মৌলভীবাজার রুটে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সিলেট ও মৌলভীবাজার থেকে বাস চলাচল শুরু হয়েছে। এসএমএস পরিবহন সহ স্থানীয় সব বাস পূর্ণোদ্যমে রাস্তায় নামছে।
পরিবহন নেতারা আরও জানান, হবিগঞ্জের বাস চলাচল নিয়ে স্থায়ী সমাধানের জন্য শিগগিরই তিন জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে যৌথ বৈঠক হবে।
অবৈধ বাস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের লাইসেন্স ও পারমিটবিহীন ঝুঁকিপূর্ণ বাসে না ওঠার আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে পরিবহন খাতের বিভিন্ন নেতা ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা যাত্রীসেবার মান উন্নয়নে ভদ্র আচরণ ও নিরাপদ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬