বাগেরহাটের রামপাল উপজেলায় অবস্থিত বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার ১৭ মে বেলা ১১টায় তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী।
পরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাঃ লিমিটেডের প্রশাসনিক ভবনে প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে একটি উপস্থাপনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন, বিপিডিবি উৎপাদন সদস্য মো. জহিরুল ইসলাম, এপিএসসিএল এর পরিচালক মোহাম্মদ সোলায়মানসহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দও মতবিনিময় সভায় অংশ নেন।
সভা শেষে প্রতিমন্ত্রী প্ল্যান্টের গুরুত্বপূর্ণ স্থাপনা কন্ট্রোল রুম, কয়লা শেড, বৃহৎ কয়লা মজুদ এলাকা, জেটি এবং কয়লা আমদানি ও খালাস কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬