বাগেরহাটের রামপাল উপজেলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, থানা ঘেরাও কর্মসূচি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় রামপাল থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি-এর কাছে স্মারকলিপি প্রদান করে।
কর্মসূচিতে অংশ নেন উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমানসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।
নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬