বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চিকিৎসায় ৭০% পর্যন্ত ছাড়

রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

ছবি: চেকপোস্ট

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তিতে রাবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং পার্কভিউ হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ডা. এ.টি.এম. রেজাউল করিম।

এই সমঝোতার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি অনুযায়ী প্যাথলজি সেবায় ৩৫% ছাড়, এক্স-রে, সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি সেবায় ২৫% ছাড় এবং হাসপাতালে ভর্তি অবস্থায় ৭০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ সুবিধা পেতে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও প্রত্যয়নপত্র দেখাতে হবে।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জরুরি চিকিৎসা সেবা সহজে ও সাশ্রয়ী মূল্যে পাবেন, যা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সভায় উভয় প্রতিষ্ঠানের অবকাঠামো, চিকিৎসা ব্যবস্থা, জনবল ও সেবার মান তুলে ধরা হয়। এছাড়া রাবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিটি আগামী দুই বছর কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য হবে।

#স্বাস্থ্যসেবা #রাবিপ্রবি #পার্কভিউহাসপাতাল

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাবিপ্রবি ও পার্কভিউ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তিতে রাবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং পার্কভিউ হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ডা. এ.টি.এম. রেজাউল করিম।

এই সমঝোতার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি অনুযায়ী প্যাথলজি সেবায় ৩৫% ছাড়, এক্স-রে, সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি সেবায় ২৫% ছাড় এবং হাসপাতালে ভর্তি অবস্থায় ৭০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ সুবিধা পেতে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও প্রত্যয়নপত্র দেখাতে হবে।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জরুরি চিকিৎসা সেবা সহজে ও সাশ্রয়ী মূল্যে পাবেন, যা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সভায় উভয় প্রতিষ্ঠানের অবকাঠামো, চিকিৎসা ব্যবস্থা, জনবল ও সেবার মান তুলে ধরা হয়। এছাড়া রাবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিটি আগামী দুই বছর কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত