রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবিপ্রবি বর্তমানে প্রশাসনিক সংকট ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে। উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, আর্থিক অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল রাবিপ্রবি শাখা।
সংগঠনটির দাবি, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়কে একটি পক্ষপাতদুষ্ট ও অনিয়মের কেন্দ্রে পরিণত করা হয়েছে।
লিখিত বক্তব্যে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, শিক্ষক নিয়োগে চরম অনিয়ম হয়েছে। এক প্রার্থীকে গবেষণায় নম্বর দেওয়া হলেও তাকে বাদ দিয়ে শূন্য নম্বর পাওয়া প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি বয়সসীমা উপেক্ষা করে লেকচারার নিয়োগ, বিজ্ঞপ্তির বাইরে জনবল নিয়োগ এবং সহযোগী অধ্যাপক পদে একক প্রার্থী নিয়োগের ঘটনাও তুলে ধরা হয়।
তারা আরও অভিযোগ করেন, মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে প্রভাবশালীদের স্বজনদের নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞতাহীন ব্যক্তিদের বসানো হয়েছে। রিজেন্ট বোর্ড গঠনেও অনিয়মের অভিযোগ আনা হয়।
ছাত্রদল দাবি করে, উপাচার্য নিজেই একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়ে প্রশাসনে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন এবং নিজস্ব মতাদর্শের লোকজনকে নিয়োগ দিয়েছেন।
এছাড়া জুলাই আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর আচরণ, পুষ্পমাল্য অপসারণ এবং স্থানীয় সংস্কৃতি অবমূল্যায়নের অভিযোগও তোলা হয়।
সংগঠনটি তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যকে অপসারণ বা পদত্যাগের দাবি, প্রশাসনিক দপ্তরে অবরোধ এবং একাডেমিক কার্যক্রম সচল রাখার আহ্বান।
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬