মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

রাতের মধ্যেই ১৪ জেলায় ঝড়ের সতর্কতা

রাতের মধ্যেই ১৪ জেলায় ঝড়ের সতর্কতা
ছবি: এআই

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যেই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ মোট ১৪টি অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু এলাকায় তাপপ্রবাহ কমতে পারে এবং পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

#আবহাওয়া #বাংলাদেশআবহাওয়া #ঝড়েরসতর্কতা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাতের মধ্যেই ১৪ জেলায় ঝড়ের সতর্কতা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যেই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ মোট ১৪টি অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু এলাকায় তাপপ্রবাহ কমতে পারে এবং পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত