রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় এক সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রাজশাহী মহানগরীর আরিফুল ইসলাম আরিফ (৩৭)। তিনি এলাকায় রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার শিকার মো. সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। গত ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালনের সময় তিনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছিলেন।
এ সময় আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সেখানে এসে তাকে বক্তব্য প্রচার বন্ধ করতে বলে। সাব্বির তার দায়িত্ব পালনের কথা জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে আরিফুল ইসলাম একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এসে ভুক্তভোগীর গলায় ধরে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। পরে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
নির্দেশনার পর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির হোসেন ২০ আগস্ট রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬