লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবৈধ ইটভাটা পরিচালনা বন্ধ, কৃষিজমির টপসয়েল ব্যবহার ও জ্বালানি কাঠ পোড়ানো বন্ধ এবং পরিবেশবান্ধব ইটভাটা পরিচালনার বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আগামী ২৪ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১১টায় জেলা কার্যালয়ের অফিস প্রধানের কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
জেলা কার্যালয়ের নোটিশে জানানো হয়েছে, সভায় রামগতি উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য এবং সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সভায় সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা বন্ধ, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) ব্যবহার বন্ধ, জ্বালানি কাঠের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ইটভাটা পরিচালনার বিষয়ে আলোচনা করা হবে।
পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগকে পরিবেশ দূষণ কমানো, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং টেকসই পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬