রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজপাড়া থানার বুলনপুর গ্রামের আরিফুল ইসলাম ইমনের ছেলে মো. বাধন হোসেন সৌরভ (২১) ও কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো. পলাশ (২৪)। তারা বর্তমানে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দিবাগত রাতে লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।
এ সময় সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের বাজাজ ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাজশাহীসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি করে বিক্রি করার কথা স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬