বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্য

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, লাগানো হবে আড়াই লাখ গাছ

ছবি: চেকপোস্ট

রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করার লক্ষ্যে বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা যায়, আগামী এক বছরে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কাজ শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় ফুল, ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করা হবে। সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সৌন্দর্যবর্ধনই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ব্যাপক সবুজায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং নগরবাসীর সহযোগিতায় তা সফল করা হবে।

নগরবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন। আসুন সবাই মিলে রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করি।”

তিনি আরও জানান, শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও পানি সরবরাহ নিশ্চিত করবে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ বিভাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, আহমদ আল মঈন পরাগসহ সিটি কর্পোরেশন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

#রাজশাহী #বৃক্ষরোপণ_২০২৬ #রাসিক

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, লাগানো হবে আড়াই লাখ গাছ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত