বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তিতুমীর কলেজ থেকে নেতৃত্বের উত্থান

রাজপথ থেকে কেন্দ্রীয় নেতা: বেড়ার মুন্নার চমক

ছবি: সংগৃহীত

রাজপথের কর্মী থেকে উঠে এসে ওয়াসিম আকরাম মুন্না এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তার এই অর্জনে পাবনার বেড়া উপজেলাসহ জেলার নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

জানা গেছে, বেড়া উপজেলা-র পৌর এলাকার হাতিগাড়া মহল্লার বাসিন্দা মুন্না ছাত্রজীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত ছিলেন। বেড়া সরকারি কলেজে পড়ালেখার সময়ই ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হন তিনি।

পরবর্তীতে সরকারি তিতুমীর কলেজ-এর ইংরেজি বিভাগে ভর্তি হয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। মেধা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে দ্রুতই সহকর্মীদের আস্থা অর্জন করেন।

ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে নির্বাচিত হয়ে নেতৃত্বের সক্ষমতার প্রমাণ দেন মুন্না। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব প্রদান এবং তিতুমীর কলেজ শাখা ছাত্রদলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মুন্নার এক চাচা বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আরেক চাচা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত নেতা মুন্না বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দলের হয়ে রাজপথে সক্রিয় থেকেছি। আপোষহীন নেতৃত্বের আদর্শ ধারণ করে সবসময় সংগঠনের জন্য কাজ করেছি। আমাকে দেওয়া দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো।”

তার এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন ও সদস্য সচিব কামরুজ্জামান প্রিন্স। এছাড়া উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা দিয়ে ওয়াসিম আকরাম মুন্না ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

#রাজনীতি #ছাত্রদল #তরুণ_নেতৃত্ব

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজপথ থেকে কেন্দ্রীয় নেতা: বেড়ার মুন্নার চমক

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত