মউশিক শিক্ষক কল্যাণ সমিতি, রাঙামাটি জেলার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় নির্ধারিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত হন।
নির্বাচন শেষে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মো. নোমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা রহমত উল্লাহ এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মো. সেলিম উদ্দিন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, মউশিক শিক্ষক কল্যাণ সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, শিক্ষক সমাজের কল্যাণে কাজ করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।
সভায় উপস্থিত সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষক সমাজের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের উন্নয়ন, শিক্ষক সমাজের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬