যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট তার পরিবারের কাছে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানায়।
পরিবার জানিয়েছে, মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে।
নিহত নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদ লিমন দুজনই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন।
গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহ-কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে এবং এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
একই দিনে লিমনের মরদেহ উদ্ধারের আশপাশের এলাকায় আরও একটি অজ্ঞাত দেহাবশেষ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, সিসিটিভি ফুটেজে বৃষ্টিকে শেষবার যে পোশাকে দেখা গিয়েছিল, উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে তার মিল রয়েছে।
এরপর শুক্রবার পুলিশ আনুষ্ঠানিকভাবে মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির বলে শনাক্ত করে।
এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ শনিবার (২ মে) অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে এবং তা দুবাই হয়ে ৪ মে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬