বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজনৈতিক বিতর্কের পর সংঘর্ষ

ফেসবুক মন্তব্যের জেরে কমলনগরে বিএনপি নেতা ও প্রবাসী ছেলের ওপর হামলার অভিযোগ

ছবি: মোহাম্মদ সালেহ আহমেদ ইউনিয়ন তাঁতী দলের সভাপতি

লক্ষ্মীপুরের কমলনগরে ফেসবুক পোস্টে করা মন্তব্য এবং রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বিএনপির এক নেতা ও তার প্রবাসী ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চর কাদিরা ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সালেহ আহমেদ (৬৫) এবং তার ছেলে দুবাই প্রবাসী তানজিরুল ইসলাম সৈকত (৩৯)। বর্তমানে তারা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জিয়া পরিবারকে নিয়ে করা একটি পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবির সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকালে চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাবা-ছেলের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ওঁৎ পেতে থাকা একদল ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের পাশাপাশি পূর্বের কিছু বিরোধও হামলার কারণ হতে পারে। তাদের ভাষ্য, এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেও তারা ক্ষোভের শিকার হয়ে থাকতে পারেন।

এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্তদের মধ্যে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের কর্মী রয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Image

#লক্ষ্মীপুর #কমলনগর #রাজনৈতিক_হামলা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফেসবুক মন্তব্যের জেরে কমলনগরে বিএনপি নেতা ও প্রবাসী ছেলের ওপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের কমলনগরে ফেসবুক পোস্টে করা মন্তব্য এবং রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বিএনপির এক নেতা ও তার প্রবাসী ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চর কাদিরা ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সালেহ আহমেদ (৬৫) এবং তার ছেলে দুবাই প্রবাসী তানজিরুল ইসলাম সৈকত (৩৯)। বর্তমানে তারা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জিয়া পরিবারকে নিয়ে করা একটি পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবির সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সকালে চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাবা-ছেলের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ওঁৎ পেতে থাকা একদল ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের পাশাপাশি পূর্বের কিছু বিরোধও হামলার কারণ হতে পারে। তাদের ভাষ্য, এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেও তারা ক্ষোভের শিকার হয়ে থাকতে পারেন।

এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্তদের মধ্যে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের কর্মী রয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত