দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং খুচরা বা গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (৩ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এ আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মূল্যহার ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, নতুন মূল্যহার ১ জুন থেকে কার্যকর হবে।
নতুন ঘোষণায় পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।
এদিকে বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জও বাড়ানো হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর ব্যয় বিবেচনায় প্রতি ইউনিট সঞ্চালন চার্জ ৩১ টাকা ৩৫ পয়সা থেকে বাড়িয়ে ৩৮ টাকা ৮৬ পয়সা করা হয়েছে, যা প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি।
এর আগে গত ২০ ও ২১ মে বিইআরসি আয়োজিত গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল।
সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬