রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

প্রচারে উত্তাপ, সংঘর্ষে উত্তেজনা বাড়ছে রাজ্যে

মোদি বনাম মমতা: ভোটের আগে চূড়ান্ত প্রচারণার ঝড়

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এ দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। প্রচারণার শেষ দিন ২৭ এপ্রিল হওয়ায় হাতে সময় কম, তাই শেষ মুহূর্তে প্রচারণায় ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলো।

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আইএসএফসহ বিভিন্ন দল জোর প্রচারণা চালাচ্ছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকেই প্রার্থীদের পাশাপাশি তারকা প্রচারকরাও মাঠে সক্রিয় ছিলেন।

বিজেপির পক্ষে প্রচারণায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিনেতা মিঠুন চক্রবর্তী ও সাংসদ রবি কিষাণ। অন্যদিকে তৃণমূলের হয়ে মাঠে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা দেব, শুভশ্রী গাঙ্গুলী, অরবিন্দ কেজরিওয়াল ও তেজস্বী যাদবসহ অনেকে।

উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক সভায় নরেন্দ্র মোদি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও বেকারত্বের অভিযোগ তুলে কড়া সমালোচনা করেন। তিনি অনুপ্রবেশ ইস্যুতেও হুঁশিয়ারি দেন এবং বলেন, বিজেপি ক্ষমতায় এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনি সভায় দাবি করেন, প্রথম দফার ভোটেই তারা এগিয়ে আছেন এবং পরবর্তী দফায় আরও ভালো ফল করবেন। তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং ভোটারদের তার ওপর আস্থা রাখার আহ্বান জানান।

এদিকে হাওড়ার লিলুয়ায় নির্বাচনি প্রচারের সময় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে।

শেষ মুহূর্তের এই উত্তেজনা ও জোর প্রচারণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

#পশ্চিমবঙ্গ_নির্বাচন #মোদি_মমতা #ভোট২০২৬

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

মোদি বনাম মমতা: ভোটের আগে চূড়ান্ত প্রচারণার ঝড়

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এ দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। প্রচারণার শেষ দিন ২৭ এপ্রিল হওয়ায় হাতে সময় কম, তাই শেষ মুহূর্তে প্রচারণায় ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলো।

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আইএসএফসহ বিভিন্ন দল জোর প্রচারণা চালাচ্ছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকেই প্রার্থীদের পাশাপাশি তারকা প্রচারকরাও মাঠে সক্রিয় ছিলেন।

বিজেপির পক্ষে প্রচারণায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিনেতা মিঠুন চক্রবর্তী ও সাংসদ রবি কিষাণ। অন্যদিকে তৃণমূলের হয়ে মাঠে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা দেব, শুভশ্রী গাঙ্গুলী, অরবিন্দ কেজরিওয়াল ও তেজস্বী যাদবসহ অনেকে।

উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক সভায় নরেন্দ্র মোদি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও বেকারত্বের অভিযোগ তুলে কড়া সমালোচনা করেন। তিনি অনুপ্রবেশ ইস্যুতেও হুঁশিয়ারি দেন এবং বলেন, বিজেপি ক্ষমতায় এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনি সভায় দাবি করেন, প্রথম দফার ভোটেই তারা এগিয়ে আছেন এবং পরবর্তী দফায় আরও ভালো ফল করবেন। তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং ভোটারদের তার ওপর আস্থা রাখার আহ্বান জানান।

এদিকে হাওড়ার লিলুয়ায় নির্বাচনি প্রচারের সময় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে।

শেষ মুহূর্তের এই উত্তেজনা ও জোর প্রচারণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত