শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা পাঠের মধ্য দিয়ে জহুর চান বিবি মহিলা কলেজে একাদশ শ্রেণির পাঠদান শুরু

ছবি: চেকপোস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ১৮তম ব্যাচের পাঠদান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ পাঠ ও আলোচনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের শুভ সূচনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

প্রভাষক মো. শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জ্ঞান, মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

পাঠদানের প্রথম দিনেই নবাগত শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে একই দিন থেকে কলেজের ক্যান্টিনও চালু করা হয়েছে।

এদিকে, নবাগত শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে যোগ হয় ভিন্নমাত্রা। কলেজ প্রাঙ্গণে স্থাপিত ‘কলেজে প্রথম দিন’ নামের সেলফি কর্নারে ছবি তুলে প্রথম দিনের স্মৃতিকে ধরে রাখেন শিক্ষার্থীরা। এতে কলেজজুড়ে তৈরি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবীন ও প্রবীণ শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা পাঠের মধ্য দিয়ে জহুর চান বিবি মহিলা কলেজে একাদশ শ্রেণির পাঠদান শুরু

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ১৮তম ব্যাচের পাঠদান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ পাঠ ও আলোচনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের শুভ সূচনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

প্রভাষক মো. শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জ্ঞান, মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

পাঠদানের প্রথম দিনেই নবাগত শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে একই দিন থেকে কলেজের ক্যান্টিনও চালু করা হয়েছে।

এদিকে, নবাগত শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে যোগ হয় ভিন্নমাত্রা। কলেজ প্রাঙ্গণে স্থাপিত ‘কলেজে প্রথম দিন’ নামের সেলফি কর্নারে ছবি তুলে প্রথম দিনের স্মৃতিকে ধরে রাখেন শিক্ষার্থীরা। এতে কলেজজুড়ে তৈরি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবীন ও প্রবীণ শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত