বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মাহমুদউল্লাহর নেতৃত্বে শক্তিশালী বাংলাদেশ দল ঘোষণা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। দলে রয়েছেন নাসির হোসেন, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও রনি তালুকদারের মতো পরিচিত ক্রিকেটাররা।বুধবার বাংলাদেশ চ্যাম্পিয়নস তাদের স্কোয়াড ঘোষণা করে। মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দলে আরও আছেন আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসর। সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় বিশ্বের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও অংশ নেবেন।বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।এরপর সূচি অনুযায়ী ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নস।এবারের আসরে পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ইংল্যান্ডের মঈন আলীর মতো তারকা ক্রিকেটারদেরও দেখা যাবে।মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।

মাহমুদউল্লাহর নেতৃত্বে শক্তিশালী বাংলাদেশ দল ঘোষণা