বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চোরাকারবারিরা পালিয়ে যায়

মারিশ্যায় বিজিবির বড় অভিযান বিদেশি মদ-সিগারেট-কসমেটিকস জব্দ

অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি মদ, সিগারেট এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী। ছবি : চেকপোস্ট

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি। অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি মদ, সিগারেট এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী।

মঙ্গলবার ৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দুটি মোটরসাইকেলে বহন করা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে 
১২ বোতল বিদেশি মদ, ৩৯ কার্টনে ৩৯০ প্যাকেট বিদেশি সিগারেট (ESSE Lights), ১৮০ প্যাকেট শ্যাম্পু, ১৫টি সাবান, ৪টি টুথপেস্ট, ৫ বোতল কমফোর্ট এবং ২৪টি ফেস পাউডার। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক ও চোরাচালান বন্ধে এমন অভিযান নিয়মিত হলে এলাকায় অপরাধ কমবে এবং যুবসমাজ রক্ষা পাবে।

#বিজিবি_অভিযান #চোরাচালান_বিরোধী #রাঙামাটি_খবর

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

মারিশ্যায় বিজিবির বড় অভিযান বিদেশি মদ-সিগারেট-কসমেটিকস জব্দ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি। অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি মদ, সিগারেট এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী।

মঙ্গলবার ৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দুটি মোটরসাইকেলে বহন করা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে 
১২ বোতল বিদেশি মদ, ৩৯ কার্টনে ৩৯০ প্যাকেট বিদেশি সিগারেট (ESSE Lights), ১৮০ প্যাকেট শ্যাম্পু, ১৫টি সাবান, ৪টি টুথপেস্ট, ৫ বোতল কমফোর্ট এবং ২৪টি ফেস পাউডার। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক ও চোরাচালান বন্ধে এমন অভিযান নিয়মিত হলে এলাকায় অপরাধ কমবে এবং যুবসমাজ রক্ষা পাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত