সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্ঘটনায় আহত আরও ১০ যাত্রী

মানিকগঞ্জে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দেলোয়ার হোসেন (৫০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের হাসপাতালে পাঠান।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশীদ জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

#মানিকগঞ্জসংবাদ #সড়ক_দুর্ঘটনা #ঢাকা_আরিচা_মহাসড়ক

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

মানিকগঞ্জে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দেলোয়ার হোসেন (৫০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের হাসপাতালে পাঠান।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশীদ জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত