শুক্রবার, ১০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিশুদের কথাকাটাকাটি থেকে সংঘর্ষে রূপ

মাধবপুরের ধর্মঘরে তুমুল সংঘর্ষ, আহত ১২, আশঙ্কাজনক এক নারী

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের মধ্যে কথাকাটাকাটির জেরে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। সংঘর্ষে নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হন।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার ডিউটি অফিসার বলেন, ঘটনার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে।

এলাকাবাসী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

#হবিগঞ্জ #মাধবপুর #সংঘর্ষ

চেকপোস্ট

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মাধবপুরের ধর্মঘরে তুমুল সংঘর্ষ, আহত ১২, আশঙ্কাজনক এক নারী

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের মধ্যে কথাকাটাকাটির জেরে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। সংঘর্ষে নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হন।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার ডিউটি অফিসার বলেন, ঘটনার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে।

এলাকাবাসী দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত