সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

ভূরুঙ্গামারীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলের ত্যাগী, নির্যাতিত ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। পরে তাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন উপস্থিত নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির দুঃসময়ে যারা নানা প্রতিকূলতা উপেক্ষা করে দলের পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ভূরুঙ্গামারীতে দলের কোনো সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া যাবে না।

তারা আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে দলের জন্য শ্রম, সময় ও ত্যাগ স্বীকার করেছেন, তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না। দলের দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ সম্মান ও সাংগঠনিক অবস্থান নিশ্চিত করতে হবে। অন্যথায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে।

বক্তারা বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হলে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিকল্প নেই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আগামী দিনের যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দলের সাংগঠনিক ঐক্য ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।

দ্বিতীয় দিনের এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর মুখরিত হয়ে ওঠে।

চেকপোস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত